গৌড়মতি আম 5 KG
৳ 700 Original price was: ৳ 700.৳ 650Current price is: ৳ 650.
Fresh Gauromati Mango | গৌড়মতি আম
706 in stock
Description
গৌড়মতি আম, বাংলার প্রাচীন জনপদ সেই গৌড় অঞ্চলে এক মূল্যবান রত্নের সন্ধান পাওয়া গেছে।
এই রত্নটি হচ্ছে অম্ল মধুর এক আম। ফজলী, খিরসাপাত, ল্যাংড়া এমনকি সুমিষ্ট আম্রপালিকেও
এই আমটি হার মানিয়েছে। এতদিন আড়ালে-আবডালে থাকলেও এখন তার মতিগতি
জানার পর কদর বেড়ে গেছে। আর নাম দেয়া হয়েছে ‘গৌড়মতি’।
গৌড় অঞ্চল থেকে ‘গৌড়’ আর মূল্যবান রত্নসম্ভার ‘মতি’ শব্দ দু’টি নিয়ে নামকরণ করা হয়েছে।
মাঠপর্যায়ে গৌড়মতি আম ছড়িয়ে দেয়ার জন্যে সংশ্লিষ্ট কতৃপক্ষ কাজ চালিয়ে যাচ্ছে।
এরই মধ্যে গৌড় অঞ্চলের গৌড়মতি দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়েছে।
যশোর, মাগুরাসহ বিভিন্ন হর্টিকালচার সেন্টারে এর চারা বিক্রি হচ্ছে।
ফজলীর মিষ্টতার পরিমাণ হচ্ছে ১৭.৫, ল্যাংড়ার মিষ্টতার পরিমাণ হচ্ছে ১৯.৭ আর
আম্রপালির মিষ্টতার পরিমাণ হচ্ছে ২৩ শতাংশ। কিন্তু গৌড়মতি এদের চেয়ে এগিয়ে রয়েছে।
এর মিষ্টতার পরিমাণ ২৫ শতাংশ।
গৌড়মতি আমের বৈশিষ্ট্য
এর মিষ্টতার পরিমাণ ২৫ শতাংশ
২৫০ গ্রাম গড় ওজন এই আমের
আম সুস্বাদু, সুমিষ্ট, সুঘ্রাণবিশিষ্ট
উচ্চফলনশীল তো বটেই এমনকি প্রতিবছর গাছে ফল ধরে
খোসা পাতলা। আঁঠিও পাতলা। আঁশবিহীন রসালো। পাকা আমের রং হলুদ।
Only logged in customers who have purchased this product may leave a review.









Reviews
There are no reviews yet.